০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন

  • রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ Time View

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৮তম সভায় কৃষি, সড়ক, শিক্ষা, বাণিজ্য, বিদ্যুৎ, নৌপরিবহণ, স্বরাষ্ট্র এবং জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ১৩টি ক্রয় প্রস্তাব উপস্থাপন ও আলোচনা হয়েছে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এসব ক্রয় প্রস্তাব পর্যালোচনা করে সংশ্লিষ্ট দরদাতা ও সরবরাহকারীদের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাজার মেট্রিক টন দানাদার ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রতি মেট্রিক টনের দাম ৮৯৪ মার্কিন ডলার। এ প্রস্তাবের চুক্তিমূল্য প্রায় ৪৪০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতায় বান্দরবানে সরড়ক বিভাগের অধিনে দুটি প্যাকেজ অনুমোদন করা হয়েছে। একটি হলো আজিজনগর-নাজিরাম ত্রিপুরাপাড়া-লামা (গাজালিয়া) সড়কে বিদ্যমান মাটির সড়কের প্যাকেজ পিডাব্লিউ-০২। এ ক্রয় প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। কাজটির প্রাক্কলিত চুক্তিমূল্য প্রায় ১৯০ কোটি টাকা। এটি বাস্তবায়নের জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সুপারিশ করা হয়।

অন্যটি হলো আজিজনগর-নাজিরাম ত্রিপুরাপাড়া-লামা (গাজালিয়া) সড়কে বিদ্যমান মাটির সড়কের ওপর নতুন নমনীয় পাকা সড়ক নির্মাণকাজের প্যাকেজ নম্বর পিডাব্লিউ-০৪। এ ক্রয় প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। কাজটির প্রাক্কলিত চুক্তিমূল্য প্রায় ১৯৩ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ২৮ টাকা। এটি বাস্তবায়নের জন্য স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সুপারিশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ২০২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দুটি প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এ দুটি কাজের ক্রয়মূল্য প্রায় ৭৩৯ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৩৯ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ক্রয়মূল্য প্রায় ৭৭ কোটি ৯০ লাখ টাকা এবং প্রতি কেজি লবণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৭ টাকা ৯০ পয়সা। এ কাজের জন্য বঙ্গ মিলার্স লিমিটেডকে সুপারিশ করা হয়।

একই মন্ত্রণালয়ের আওতায় ২ কোটি লিটার বা ২০ হাজার মেট্রিক টন পরিশোধিত পাম অলিন ক্রয়ের প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এর মোট ক্রয়মূল্য প্রায় ৩৬৭ কোটি ৭০ লাখ টাকা। প্রতি লিটারের মূল্য ১৮৩ টাকা ৮৫ পয়সা। এ ক্রয়ের জন্য সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আওতায় খুলনা বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের অধীনে পাঁচটি নতুন ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ কাজের চুক্তিমূল্য প্রায় ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২২৩ টাকা। কাজটি বাস্তবায়নে টিএসটিএল-এফওয়াইপি কনসোর্টিয়ামকে সুপারিশ করা হয়।

এছাড়া বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ভোমরা স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ম্যানুয়াল শ্রমিকের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একাজ পেয়েছে বাগেরহাটের এমএ হাসেম অ্যান্ড সন্স।

এছাড়া ঢাকায় র‌্যাব সদর দপ্তর নির্মাণের ক্রয় প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। র‌্যাব সদর দপ্তর নির্মাণ প্রকল্পের আওতায় ১১ তলা ভবন, তিনটি বেজমেন্ট, গাড়ি পার্কিং, ম্যাগাজিন বা কোটি ভবন, সাব-স্টেশন, পাম্প, পানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক, কার ওয়াশ, বৃষ্টির পানি সংরক্ষণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। এ কাজের জন্য এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রতি মেট্রিক টনের দাম ৬৬৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর, বিপি সিঙ্গাপুর এবং ভিটল এশিয়া থেকে এলএনজি আমদানির পৃথক প্রস্তাব এবং আরামকোর সঙ্গে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি সংগ্রহের প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় নিউজ

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন

আপডেট সময় : ০২:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬