০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রক্সি দিয়ে পরীক্ষা, পিএসসিতে যোগদানে এসে আটক প্রার্থীকে থানায় হস্তান্তর

  • রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ Time View

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে এক প্রার্থী আটক হয়েছেন। তাঁর নাম রিপন হোসেন। অফিস সহায়ক পদে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে চাকরি পাওয়ার অপচেষ্টা করেন তিনি। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁকে আটক করা হয়। পরে তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

আটক রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের স্থায়ী বাসিন্দা। অফিস সহায়ক পদে তাঁর রোল নম্বর ছিল ২১০১১৮৭।

পিএসসি সচিবালয় সূত্রে জানা যায়, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) চাকরিতে যোগদানের উদ্দেশ্যে কমিশন সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর পরিচয় যাচাই শুরু করেন। এ সময় প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজের সঙ্গে তাঁর চেহারা মেলানো হয়। এতে তাঁর পরিচয় নিয়ে গুরুতর সন্দেহ দেখা দেয়।

সন্দেহের বিষয়টি উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হয়। পরে তিনি বিষয়টি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। কর্মকর্তারা যৌথভাবে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার তথ্য বেরিয়ে আসে।

আরও পড়ুন
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বেতন কত হবে নতুন বেতনকাঠামোয়
৩ ঘণ্টা আগে

ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে রিপন হোসেন নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, লিখিত বা মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। উভয় পরীক্ষাতেই তিনি প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করেছিলেন। অপরাধ স্বীকারের পরই তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় নিউজ

প্রক্সি দিয়ে পরীক্ষা, পিএসসিতে যোগদানে এসে আটক প্রার্থীকে থানায় হস্তান্তর

আপডেট সময় : ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬